দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের হিজলা উপজেলায় দীর্ঘদিনের পলাতক ও ১৬টি মামলার দুর্ধর্ষ আসামি জলিল বেপারিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বেলা ১২টার সময় উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় নিজেকে বাঁচাতে একটি ডোবার মধ্যে লাফিয়ে পড়ে জলিল। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জলিল বেপারি হিজলা থানার খুন্না গোবিন্দপুর এলাকার আরব আলী বেপারির ছেলে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ‘জলিল ওই অঞ্চলের একজন চিহ্নিত ও তালিকাভুক্ত অপরাধী। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অপরাধীর বিরুদ্ধে হিজলা থানা ও বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে ১টি হত্যা ও ২টি ডাকাতি মামলাসহ মোট ৩টি মামলায় ওয়ারেন্ট জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থেকে সে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।’
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
এদিকে জলিল গ্রেপ্তার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
/অ